সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

তেঁতুলিয়া দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দেলোয়ার হোসেনর উপস্থাপনায় বাবু হীরাকান্ত রায়ের সভাপতিতে উপজেলা পরিষদ হল রুমে (২৭ মে) অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমনে কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।কাজী শাহাবুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, শালবাহান দি-মুখী উচ্চ বিদ্যালয়, আজিজ নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বুড়া বুড়ি আয়ুব-উল- হক বালিকা বিদ্যালয়। প্রথম স্থান অধিকার করেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল তুলে দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু হীরাকান্ত রায় । এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অরুনাং শু চন্দ্র সেন , বীরেন্দ্রনাথ বর্মন সাধারন সম্পাদক, মিঠুন কুমার রায় জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী,উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সহ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews