সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা;

নেছরাবাদে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ;

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুর নেছারাবাদ থানাধীন স্বরূপকাঠী ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার ইউনাইটেড বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রেমঘটিত কারণে ৩ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গতকাল ১১ আগষ্ট (সোমবার) সকাল অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় ভিকটিম মোসাঃ রিয়া (১৪),পিতা-রুহুল আমিন, নান্দুহার,থানা-নেছরাবাদ, পিরোজপুর। রিয়া নান্দুহার ইউনাইটেড বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী। জানা যায় গতকাল সোমবার সকালে উক্ত স্কুলে আসেন এবং স্কুলের দৈনন্দিন রুটিন মাফিক স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনে অংশ গ্রহন করেন। অতপর জাতীয় সংগীত পরিবেশন শেষে ভিকটিম তাহার স্কুলের তিন তলায় উঠে সকলের অগচরে ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে হেলে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম,সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাগন সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে নেছরাবাদ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসকা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেন। প্রকাশ্য ও গোপন তথ্যে জানা যায় উক্ত ভিকটিম মোঃ মোরছালিন (২০) নামক ছারছীনা দরবার শরিফ মাদ্রাসার ছাত্রের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ছেলে গত দুই দিন আগে মেয়ে রিয়ার গ্রামের বাড়ীর এলাকায় তার সাথে দেখা করতে যায় মর্মে ভিকটিমের মায়ের ভাষ্য মতে জানা যায় এবং সেখান থেকে দুজনার মধ্যে প্রেম ঘটিত কোন কারনে স্কুলের ছাদ হতে লাফ দিতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। যেহেতু ভিকটিমক মুমূর্ষ অবস্থায় এবং উন্নত চিকিৎসা সেবার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ পুলিশ কর্মকর্তা জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,ভিকটিম সুস্থ হলে লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews