1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; পিরোজপুরের জিয়ানগরে যুবলীগ নেতা মো. আল-আমিন হোসেন হাওলাদার গ্রেপ্তার; পিরোজপুর পৌরসভায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত; পিরোজপুরে স্কুল অব ফিউচারের শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত; ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে পিরোজপুরে জাতীয় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল;

পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর, প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৮।
বুধবার(১৮মার্চ)বিকেলে র‍্যাব-৮, বরিশালের অপারেশন প্রেস সেক্রেটারি (ওপিএস) অমিত হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ‘ইমাদ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে বাসটির বক্সে রাখা একটি কার্টনের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো আকাশি রঙের ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা এবং হাকিম হাওলাদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। র‍্যাব জানায়,এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews