1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার মাছের রেনু পাচার রোধ,আটক ৭ পাচারকারীর কারাদণ্ড;

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ফাইসা ও বাটা মাছের রেনু উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় রেনু পাচারের সঙ্গে জড়িত সাতজন পাচারকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১০ মে ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছের রেনুসহ তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযানকে সন্দেহভাজন হিসেবে অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ মণ ওজনের প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটককৃতরা হলেন, দাকোপা গ্রামের মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান (২৮), দেলুটি পাইকগাছা গ্রামের মো. মুস্তাঈন (৩৫), গড়খালী বটবুনিয়া গ্রামের মো. জাকির গাজী (৪১), গড়খালী গ্রামের মো. সিরাজ সরদার (৫৮),পাইকপাড়া দেলুটি গ্রামের মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো.পলাশ (৪০)। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। নেছারাবাদ কোস্টগার্ডের পেটি কর্মকর্তা শামীম পারভেজ জানান, “দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মাছের রেনু জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে এবং সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে মাছের রেনু আহরণ ও পাচার বন্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews