1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শারিকতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ দোকানিকে অনুদানের চেক বিতরণ; মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি; পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ; নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু; পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ;

মঠবা‌ড়িয়ায় মরা মুর‌গি বি‌ক্রি করায় ব্যবসায়ী‌কে ৬ মা‌সের জেল;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

পিরোজপুরের মঠবাড়িয়া বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি সংগ্রহের দায়ে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গোলাম মোস্তফা উপজেলার আন্ধারমানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম পৌর শহরের নতুন ফিস মার্কেটের পাশে মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তফার ঘরে মজুদ করা বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করেন ও ব্যবসায়ী মোস্তফাকে আটক করে এ দন্ড প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে মোস্তফা বিভিন্ন সময়ে মরা মুরগি জবাই করে স্বল্পমূল্যে বিভিন্ন হোটেল রেস্তোরায় সরবরাহ করে আসছিলেন। এদিকে মরা মুরগি জব্দ এবং ব্যবসায়ীর কারাদণ্ডাদেশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি মজুদ করায় ব্যবসায়ী মোস্তফাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। জব্দ করা মুরগিগুলো মাটি চাপা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews