মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন; কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির;

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা। তিনি বলেন কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন । প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার বিএনপি এই ধরনের নির্বাচন চায়না। শনিবার জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন বর্তমান প্রেক্ষিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবেনা। কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। এই টা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন আমি করজোরে আপনাদের বলছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আজকে যারা এই সব কাজ করছে এরা রাজনীতিবীদ নয়। এরা রাজনৈতিক দুবৃত্ত। আপনারা যদি কোথাও এইরকম অপরাধমুলক কর্মকান্ড করেন তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুবৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাচাতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা প্রতিহত করুন । না হলে আমাদেরকে জানাবেন । আমরা ব্যবস্থা নেবো। আবার আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চাঁদাবাজি,দুবৃত্ত, জমি দখল এসবের কোন কিছুই আপনারা মেনে নেবেননা। প্রতিহত করুণ । রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। রাজনীতি ব্যবসার হাতিয়ার নয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews