1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

সিরাজগঞ্জের কৃতি সন্তান নাঈম শ্রমিক অধিকার পরিষদের সহ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ;

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

গণঅধিকার পরিষদ (GOP) এর অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’ এর কেন্দ্রীয় সহ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান মোঃ নাঈম সিরাজী।নাঈম সিরাজী সাংবাদিকদের বলেন, দেশে বহু শ্রমিক সংগঠন আছে। শ্রমিকের মান উন্নয়ন নিয়ে কোনো শ্রমিক সংগঠন কাজ করেনা। শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য হিসাব কখনো পায় না। শ্রমিকদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। যেই শ্রমিকের ঘামের কারণে দেশের অর্থনীতির চাকা ঘুরে সেই শ্রমিক পরিবারের উন্নয়নের চাকা ঘুরে না। কৃষকের ছেলে কৃষক হবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে এই নীতি আমরা চাই না। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে। শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে স্লোগান দেওয়া হয়েছে তা মুক্তির স্লোগান,আমাদের লক্ষ শ্রমিকের রাষ্ট্র। বিগত ৫৩ বছরে কোন সরকার শ্রমিকদের উন্নয়নে ভাবেনি। নুরুল হক নুর আমাদের মেহনতি মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব শিখিয়েছেন আগামীতে গণধিকার পরিষদ ৩০০ (তিন শত) আসনে প্রার্থী দেবে,গণ অধিকার পরিষদ শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছে যেন এদেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews