রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

কবিতা: কবি হবার সাধ ;

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পঠিত




কলমে: নূর মোহাম্মদ

কবি হবার ইচ্ছে জাগে
লিখতে ভীষণ ভাল লাগে ,
নতুন স্বপ্নের গন্ধ বিলাই
শব্দ দিয়ে ছন্দ মিলাই ,
অদ্য পদ্যের বাদ্য বাজাই
নব্য কালের কাব্য সাজাই ,
চরণের পর চরণ জুড়ে
খেলি বাক্য ঘুড়ি উড়ে ,
বর্ণ মিশে রং করি
বানাই একটা জলপরি ,
মন থেকে এক তাল তুলি
নৌকা চালাই পাল তুলি ,
হয়ে কাব্যিক শঙ্খচিল
খুঁজে বেড়াই ছন্দমিল ,
কল্পকবির কল্পনা
ঠিক যেন এক আল্পনা ,
কাব্য নদীর নাব্যতা
বাড়তেই থাকে তীব্রতা ,
মন্ময়ে ভাবের আড়ঙ্গ
আর কাব্যগিরির সুড়ঙ্গ ,
তন্ময়ে কী তল্লাসে !
হঠাৎ জাগি উল্লাসে ,
ছন্দ ছড়া কাব্য ঝুলি
খুলতে খুলতে হয় গোধূলী ,
কলম কাগজ চকচকে
লেখার সাধ লকলকে ,
লিখতে গেলেই থমকে যাই
গরমিল অর্থে চমকে যাই ,
ছন্দগুলো কোন্ বেতালে
চরণ ছিড়ে যায় পাতালে ,
শব্দ দূরে যায় যে উড়ে
রাগে মারি কলম ছুঁড়ে ,
মেজাজ হয় খিটথিটে
কবি হবার সাধ মিটে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews