শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

কবিতা: লেখক ছড়া ;

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

কবিতা: লেখক ছড়া

কলমে: নূর মোহাম্মদ ;

সবাইকে জানাই প্রীতি
লিখছি লেখা যথারীতি ,
লিখছি আমি ছক্কাতে
ভয় পাই না অক্কাতে ,
ভাল লাগলে পাঠকগণ
আরো লিখব আছে মন ,
কত জনের আছে প্যারা
আমার লেখা না হোক সেরা ,
লিখব তবু আজীবন
আছে খুব লেখার মন ,
মনটা আমার নয় কালো
সাদাসিদে খুব ভাল ,
লাইক কমেন্ট পাই না পাই
তবু আজো লিখে যাই ,
লিখি ভাল এমন না
খুব যে খারাপ তেমন না ,
সবার কাছে দোয়া চাই
যেন লেখার ইচ্ছে পাই ,
পাঠক আমার লেখার প্রাণ
ঠিক যেন তা ফুলের ঘ্রাণ ,
লিখে সেরা নাই বা হলাম
লেখার নেশায় চালাই কলাম ,
পাঠক লেখা পড়বে যত
আমার লেখা চলবে তত ,
কমেন্ট করো হলে পড়া
কেমন হলো লেখক ছড়া ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews