শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: শিশুর ইচ্ছে ; টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসায় এমপি রুহুল আমিন দুলালকে সংবর্ধনা; মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ, তদন্তের আশ্বাস; মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা; কালকিনি-ডাসারে দুই অসহায় পরিবারের পাশে এমপি খোকন; নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত; ব্র্যাকের উদ্যোগে মোড়েলগঞ্জে জলবায়ু সহনশীল ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ; নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ; কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ; দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা;

কবিতা: শিশুর ইচ্ছে ;

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

কবিতা: শিশুর ইচ্ছে

কলমে: নূর মোহাম্মদ;

খেলতে চাইলে মা বলে
পড়তে হবে বই ,
মনে আমার ইচ্ছে তখন
প্রজাপতি হই ।
আঁকতে চাইলে লিখতে বলে
প্রশ্ন সৃজনশীল ,
তখন মন মেঘ হয়ে যায়
আকাশ যেথা নীল ।
ঘুরতে চাইলে বাবা বলে
কালকে যাব নিয়ে ,
ইচ্ছে তখন পাখি হলে
যেতাম ফাঁকি দিয়ে ।
খেলনা চাইলে মামা বলে
দিব আবার এলে ,
তখন আমার ইচ্ছে করে
কিনব মেলায় গেলে ।
বললাম এবার দাদু ভাইকে
বইমেলাতে যাই ,
দাদু বলে বই লিখিনি
এবার যেতে নাই ।
ভাবি কাউকে না বলে আর
একদিন বড় হব ,
সেই ততদিন ইচ্ছেগুলো
মনে পুষে রব ।
শিশুর মনে ভাবনা এতো
দেখার সময় কার ?
আশা একদিন পূর্ণ হবে
ইচ্ছে যত তার ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews