রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

কাউখালীতে জাতীয় সমবায় দিবস উদযাপিত;

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

“সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে, ১লা নভেম্বর(শনিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন সহ এক বর্নাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অফিসার মোঃ অহিদুজ্জামান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,অনুষ্ঠানটির প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,বিশেষ অতিথি কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,জামায়াতে ইসলামী বাংলাদেশ,কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম,বিএনপি নেতা মোঃ মনিরুল ইসলাম শাহিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় অনুষ্ঠানটির প্রধান অতিথি স্বজল মোল্লা বলেন, সমবায় সংগঠনগুলো একটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।আত্মনির্ভরশীল সমাজ গড়তে,দারিদ্র্য দূরীকরণে, কর্মসংস্থান সৃষ্টিতে ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন,সমবায় সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি।
অনুষ্ঠানটির সভাপতি মোঃ অহিদুজ্জামান খান বলেন, কাউখালীতে ১০০(একশত) নিবন্ধনকৃত সমবায় সংগঠনের মধ্যে ৫০টি সংগঠন সন্তোষজনক এবং ১০টি সংগঠন পরিপূর্ণ সক্রিয়ভাবে তাদের সমবায় কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সমবায় সংগঠনের মাধ্যমেই আর্থ সামাজিক উন্নয়ন করা সম্ভব।
অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা সরকার সভাপতি মো: মেহেদী হাসান ও নুরজ্জামান খোকন,উপজেলার বিভিন্ন সমবায় সমতির সদস্য,সদস্যা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews