রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

কাউখালীতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ;

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্বতঃস্ফুর্ত ভাবে পালিত হলো ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অদ্য ২১ ফেব্রুয়ারী(শুক্রবার) ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত ১২ঃ০১ মিনিটের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান এবং কাউখালী উপজেলা বিএনপি সভাপতি এস এম আহসান কবির এর উপস্থিতিতে,উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
২১ ফেব্রুয়ারী রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম,রফিক,বরকত, জব্বারসহ আরো অনেকে,তাই এই দিনে রক্তস্নাত আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সহ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে আসছে। শুরুতে উপজেলার সকল প্রশাসনিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে কাউখালী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউখালী ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এনজিও কর্মী সুশৃংখলভাবে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কর্মসূচি হিসেবে উপজেলা হলরুমে চিত্রাংকন,রচনা ও হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী উপজেলার সকল মসজিদ মন্দির ও উপাসনালয় শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews