বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা; বঞ্চনা পেরিয়ে উন্নয়নের পথে হারাটি ইউনিয়ন: নেতৃত্বে ছাদেকুল হকের আশার আলো; নিজেই ‘আক্রান্ত’ চৌদ্দগ্রামের কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্র: নেই ডাক্তার, সেবা বঞ্চিত ২৫ হাজার মানুষ; কবিতা: আমার দোষ থাকবেই ; পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন;

খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষে মাঝে কম্বল বিতরন;

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পঠিত


‎সোহরাওয়ার্দী হোসেন;

ব্যুরো প্রধান রাজশাহী : সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি মহিলা ডিগ্ৰী কলেজের সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান শুভর অর্থায়নে মরহুমা খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
‎সোমবার (১৯ জানুয়ারী) রাত ৮ টার সময় পৌরসভার ৩ নং ওয়ার্ড চালা মধ্য পাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়।
‎ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ মুন্সী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
‎ আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ এন্তাজ আলী প্রামানিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আসমাউল শেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক পৌর যুবদলের দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা যুবদল সদস্য মোঃ পল্টন জোয়ারদার, উপজেলা যুবদল সদস্য মোঃ মনিরুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চালা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী ইউসুফ আলী শেখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews