মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর;

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস;

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বীর বাঙালির বীরত্বের সাক্ষী হয়ে আছে আমাদের বিজয় দিবস। সারা দেশের মতো নওগাঁতেও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়া দিনব্যাপী শহীদদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।
জানা যায়, স্বাধীনতার পর থেকে এবারই প্রথম ১১টি উপজেলাতেই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। স্টল স্থাপনের মাধ্যমে বিজয় মেলায় স্ব স্ব উপজেলার ইতিহাস ও ঐতিহ্য গুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরা হবে এবং মেলায় বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতে যাত্রাপালাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews