রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস পালিত ;

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব ঃ ‘

কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।
এ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকালে বাংলাবান্ধা জিরো লাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়। শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের সময় ফুলবাড়ি কাস্টমসের সহকারী কমিশনার টিও শার্পা, কাস্টমস সুপারেনটেনডেন গোপাল কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় শেষে স্থলবন্দরের কনফারেন্স রুমে স্থলবন্দরের শুল্ক স্টেশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইসাহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. শরিফ হোসেন।
এছাড়াও স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শওকত আলী, রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী,সহকারী রাজস্ব কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত সিংহ,সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল আমিন। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদ, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদাত হোসেন রঞ্জু, সোহেল রানা মানিক প্রধান, সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইবনে সফি নাসিনুল হাসান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফিরোজ কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews