1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়;

পাবনা ঈশ্বরদীতে হিমোফিলিয়া দিবস উপলক্ষে সচেতনামূলক কর্মসূচি;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

দুরারোগ্য রোগ হিমোফিলিয়া সম্পর্কে সচেতনাবৃদ্ধিতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষ্যে দেশের অন্যান্য এলাকার মতো ঈশ্বরদীতে কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল রোগীদের সমাবেশ, র‍্যালি ও রোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে আলোচনা সভা।
বুধবার সকালে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ পাবনার উদ্যোগে ও ডাব্লুএফএইচ সহযোগিতায় ঈশ্বরদীর বাজারের ১নং গেটে এসব কর্মসূচি পালন করা হয়।
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবি প্রধান মোঃ মেহেদী হাসানের দিক নির্দেশনায় পালিত কর্মসুচিতে হিমোফিলিয়া রোগিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রানা হোসেন, মোঃ সজিব মন্ডল, মোঃ আহমেদ, মোঃ সৌরভ হোসেন প্রমুখ। কর্মসুচিতে একাত্বতা ঘোষণা করে অংশ গ্রহন করেন এস ডি টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ লাবলু বিশ্বাস, সৌরভ কুমার দেবনাথ, মোঃ ইয়াসিন শেখ, মুশফিকুর রহমান মিশন, মোঃ ইউসুফ হোসেন, নারী সাংবাদিক মুনমুন আক্তার, পল্লি চিকিৎসক মাসুম আহমেদ প্রমুখ।
সমাবেশে রোগিরা বলেন, হিমোফিলিয়া এক ধরণের অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে। যা মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। বিশ্বে প্রতি ১০ হাজার জনে একজন এ রোগ নিয়ে জন্মগ্রহন করে। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ইতোমধ্যেই দেশে তিন হাজার ৪০০জনকে এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত করতে পেরেছে। তবে বাংলাদেশে এ রোগের আনুমানিক সংখ্যা প্রায় ২০ হাজার হতে পারে।
তারা আরও বলেন, হিমোফিলিয়া রোগে আক্রান্ত হলে রোগীদের শরীরের কোন অংশ কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না। দাঁতে রক্তক্ষরণ ও হাত-পায়ের জয়েন্ট ফুলে যায়। ফলে রোগীরা অস্থিসন্ধিতে রক্তক্ষরণে সময়মতো চিকিৎসা না করানো হলে আক্রান্ত স্থান ক্ষতিগ্রস্থ হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে। মস্তিষ্কে এবং অন্যান্য অভ্যন্তরীণ রক্তক্ষরণে সময়মতো চিকিৎসা গ্রহন না কর রোগীর মৃত্যু হতে পারে। এই কারণে হিমোফিলিয়া রোগীদের যেকোন ধরনের অস্ত্রোপাচারের আগে অবশ্যই হেমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews