1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ;

পিরোজপুরে নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম;

পিরোজপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক এস এম আবু জাফরের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন এস এম সোহেল বিল্লাহ কাজল, অহিদুজ্জামান রাসেল, মুহাম্মদ নাসীর উদ্দীন, মোঃ শাহিন ফকির, এম এ নকিব নাছরুল্লাহ, নূরুজ্জামান খোকন, মোঃ জহিরুল ইসলাম, সাগর মৃধা, মেহেদী হাসান নয়নসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
সদ্য যোগদানকৃত পুলিশ সুপার পিরোজপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
অপরদিকে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জনস্বার্থে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews