রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

মোংলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা;

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলায় আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্ব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, সিনিয়র মৎস কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, সমবায় অফিসার মো. জুবাইর হোসেনসহ প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির সভাপতি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। 
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে দুটি দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews