রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা;

মোংলায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহত ২ জন খুলনায় এবং একজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে আসা একটি টলি গাড়ী (নসিমন) গতরাত ২ টার সময় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এসময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরো একজনের মৃত্যু হয়। আহত হয় আরো ৩ জন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন জানান, বুধবার (১৬ জানুয়ারি) ভোরে আহত ৪ জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে আসার আগে মারাযান। বাকী দুইজনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এর পর আহত একজন নিজেই সকাল ৯ টায় হাসপাতে আসেন। তাকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত দুইজন হলেন, রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২) বছর। নিহত রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখ এর ছেলে। নিহত অন্যজন দিদার মোল্ল্যা খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী মো: বরকত উল্লাহ জানান, মোংলা থেকে ধান বহন করে ট্রলিটি মোংলার সেলিমের রাইসমিলে রেখে আবার সোনাইলতলায় যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলিটি কুয়াশার কারনে রাস্তায় রাখা পাথরের স্তুপে উঠেযায়। সঙ্গে সঙ্গে ট্রলিটি তিনটি পল্টিদেয়। ট্রলিতে থাকা ৫ জনের মধ্যে তিন ২ জনের মৃত্যু হয়। তিন জন মোংলা ও খুলনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews