বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

শাহজাদপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু;

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে ওই চারনবজাতক জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যায়।

শিশুদের বাবা ভ্যানচালক সবুজ সেখ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সোনিয়া পারভীন। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে নিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই চার সন্তানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করেছি।

সোনিয়া পারভীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের সবুজ সেখের স্ত্রী। নবজাতক ওই সন্তানগুলোর নাম রাখা হয়- লাম, মিম, নূন ও জিম। এ দম্পতির ১১ মাসের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

শাহজাদপুর ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক ইফতেয়ার উদ্দিন বলেন, জন্মের পর এ চার শিশুর ওজন কম ছিল। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার্ড করা হয়েছিল। তবে রাতেই শিশুগুলো মারা গেছে। সোনিয়া পারভীন আজ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ইসলামিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews