শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

নওগাঁ-০৬ আসনে জামায়াত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল;

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ ;

নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বৈকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
​মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় মো. খবিরুল ইসলাম তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আত্রাই ও রাণীনগরের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। দীর্ঘ দিন ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।
​তিনি আরও যোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ​নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরে ‘দাঁড়িপাল্লা’ মার্কার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
​মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। ​​মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, শাহিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews