1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন;

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপনকে মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
গত শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে ওই পদে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সংগঠন প্রেমী এ নেতার পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে শুভকামনা পোস্ট দিতে থাকেন।
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাগেরহাট জেলার মোংলা পৌর যুবদলের আহ্বায়ক মাহামুদ রিয়াদ যুবদল থেকে পদত্যাগ করে বিএনপিতে পদায়িত হওয়ায় মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিপনকে স্ব স্ব ইউনিটের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এ বিষয়ে ইমান হোসেন রিপন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। দেশের স্বার্থে দলের যেকোনো নির্দেশনা মেনে চলি। বিএনপি দলকে আমার মনেপ্রাণে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দলের যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যেতে পারলেই জীবন স্বার্থ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews