শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অভি’যোগে বাউফলে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে নোটিশ ;

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ বার পঠিত



জেলা প্রতিনিধি পটুয়াখালী;
নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অভি’যোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনু’সন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (২ ফেব্রুয়ারি-২৬) এ নোটিশ জারি করা হয়। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় মো. খলিলুর রহমানের দায়ের করা অভি’যোগের ভিত্তিতে শহিদুল আলম তালুকদারের বি’রু’দ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভি’যোগে উল্লেখ করা হয়, অভি’যুক্ত প্রার্থী প্রকাশ্যে জনসম্মুখে প্রতি’দ্ব’ন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বি’রু’দ্ধে উস’কানি’মূলক ও আপ’ত্তিকর বক্তব্য প্রদান করেছেন।
অভি’যোগ অনুযায়ী, গত ২০ জানুয়ারি একটি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতাকালে তিনি ঘোষণা দেন, ২২ জানুয়ারির পর যেন প্রতিপক্ষ প্রার্থী এলাকায় কোনো বাড়িতে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মান’হানিকর বক্তব্য দেন বলেও অভি’যোগ করা হয়েছে।
আরও অভি’যোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দা’বি করা হয়। এছাড়াও অভি’যুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আত’ঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হ’ত্যা ও ঘর বাড়ি পু’ড়িয়ে দেওয়ার হুম’কি দেওয়া হয় বলে অভি’যোগে উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভি’যুক্তের বি’রু’দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, রোববার নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews