শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ;

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০১ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এগিয়ে থাকলেও স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর কারণে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। এ আসনে আলোচিত প্রার্থীরা হলেন— বিএনপির শেখ রেজাউল ইসলাম, জামায়াতের খবিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর কবির। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ৮৮১ জন।
ভোটারদের মতে, আত্রাইয়ে বিএনপি এবং রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে থাকলেও দুই উপজেলাতেই জামায়াতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা বলা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews