রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর কাঠিপাড়া বিএনপির উদ্যোগে রাজাপুর উপজেলার ৯ নং ওয়ার্ডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা নির্বাচনের পরিবেশ, ভোটাধিকার এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করা হবে। তারা আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।