শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল;

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পঠিত




মোঃ জায়েদুল ইসলাম অনিক; মাল্টিমিডিয়া প্রতিনিধি;

হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে জামায়াতে ইসলামীর লোকজন হুমকি দিচ্ছে—এমন অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন দুলাল বলেছেন, হিন্দুদের কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মঠবাড়িয়া শহীদ মোস্তাফা খেলার মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
রুহুল আমিন দুলাল বলেন, “আমরা হিন্দুদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ভোটকেন্দ্রে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে সেখানেও কঠোরভাবে প্রতিহত করা হবে।” এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা জামাল উদ্দিন খান মিলন, স্থানীয় বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির, সালাউদ্দিন ফারুক, গাজী ওয়াহিদুজ্জামান জাকির, মনির ফকির, জাকির খান (কানাডা), তরিকুল ইসলাম মধু, মামুন বিল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews