সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার;
Title :

অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার;

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকালে ১ লাখ ৩০ হাজার পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১জুন) দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভাণ্ডারিয়া ওভারব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হাসিবুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র ভাণ্ডারিয়া রুট ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিংড়ির রেণু পোনা পরিবহন ও পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন বিশেষ নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম শুরু করে।
অভিযানের এক পর্যায়ে রাত ২টার দিকে একটি মোটরসাইকেল তল্লাশি করে চারটি ড্রামে রাখা ৩০ হাজার পিস চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। পরে সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে আরও ১৪টি ড্রাম থেকে ১ লাখ পিস রেণু পোনা জব্দ করা হয়। উদ্ধারকৃত রেণু পোনার মোট সংখ্যা ১ লাখ ৩০ হাজার।
এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৮৫-এর ৮(১)(এ) এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০-এর ৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে জরিমানা করা হয়। এর মধ্যে মো.নজরুল ইসলামকে ১ লাখ টাকা, মো.ফিরোজকে ১৫ হাজার টাকা এবং মো. হানিফ ফরাজীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, “প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ,পরিবহন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
অভিযান শেষে উদ্ধারকৃত ১ লাখ ৩০ হাজার পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা স্থানীয় নদীতে অবমুক্ত করা হয়। প্রশাসনের এ পদক্ষেপে মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews