শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান;

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৮৯ বার পঠিত




কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা,মাদক সেবনের সরঞ্জামাদি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টুর নিজ বাসভবনে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর রহমান পিন্টুসহ মোট ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান (পিন্টু) (৩৫), পিতা-মৃত আজগর আলী, কাউখালী বাসস্ট্যান্ড। হৃদয় কুমার দাস (২৮)পিতা-মানিক কুমার দাস,মহিষকান্দি,কৈখালী বাজার,কাঠালিয়া,ঝালকাঠি। প্রবীর বিশ্বাস (৩৯)পিতা-জহর লাল বিশ্বাস,কালুয়া,ভান্ডারিয়া।মোঃ মিলন হোসেন (৪০) পিতা-কাঞ্চন আহমেদ,কলেজ রোড,ভান্ডারিয়া। মোঃ ফেরদৌস সিকদার (৩৯),পিতা-মৃত ওলিউর রহমান,শিকদার বাড়ি,ভান্ডারিয়া এবং মোঃ আল-আমিন মুন্সী (৪০)পিতা-মাহতাব উদ্দিন, মুন্সিবাড়ি,ভান্ডারিয়া,পিরোজপুর।
পুলিশ জানায়,প্রাথমিক তদন্তে মোস্তাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার হৃদয় কুমার দাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের ২৩ জুন মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,“মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী,মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
তিনি আরও বলেন,“মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews