শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন;

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ফেরিঘাটে সন্ধ্যা নদীর দুই তীরে নদীভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।
শুক্রবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ প্রকল্পের আওতায় সন্ধ্যা নদীর দুই তীরে ১০০ মিটার করে জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে, যা নদীভাঙনের তাৎক্ষণিক ঝুঁকি কমাতে অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম.আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম.দ্বীন মোহাম্মদ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন নেছারাবাদ উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews