শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মঠবাড়ীয়ায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, অনিয়মের অভিযোগ;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৫০ বার পঠিত




স্টাফ রিপোর্টার, মঠবাড়ীয়া (পিরোজপুর):

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় ট্রাকভর্তি সরকারি পাঠ্যবই জব্দ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতিবছর যে পাঠ্যবই সরবরাহ করে, তার একটি অংশ অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও অতিরিক্ত বই বরাদ্দ পাওয়া যায়। এসব বই বছরের বিভিন্ন সময় বিদ্যালয়ের স্টোররুমে সংরক্ষণ করে পরবর্তীতে কম দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দুর্বল তদারকি ও জবাবদিহিতার অভাবের কারণে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে বলে অভিযোগ করেন সচেতন মহল।
শিক্ষা খাতের এমন অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি সম্পদ আত্মসাৎ বা বিক্রি করা গুরুতর অপরাধ। সম্প্রতি আলোচিত বিভিন্ন অনিয়মের ঘটনার মতো বই বিক্রির ঘটনাও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews