বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে প্রেমিকার অনশন; তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ; তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা; আমি কেন কবিতা লিখি ? নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ট্রাকের ধাক্কা, আহত ২; ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আতিয়ার রহমান; শিক্ষার মানোন্নয়নে নতুন নেতৃত্বের অঙ্গীকার; এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি ; দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ; নওগাঁয় বাদাম চাষে বাম্পার ফলন,মুখে হাসি কৃষকের; ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি: গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কালকিনির যুবক নিহত, আহত ২;
Title :

তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা;

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৫১৯ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান বাবুল, ফজলুল করিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন আশিক ইকবাল, আফজাল হোসেন সহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার বিবিন্ন সমস্যার চিত্র তুলে ধরে এ বাজেটের মধ্য দিয়ে নাগরিক সেবার বৃদ্ধির আহবান জানান।
এ সময় বাজেটে অংশ নেয়া সাধারণ নাগরিকরা তারা কি ধরণের সেবা প্রত্যাশা তুলে ধরে প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান সেসব প্রশ্নের উত্তর দিয়ে নাগরিক সেবাকে তুরান্বিত করার কথা জানান।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্তা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশা করছি সাধারণ মানুষ বাজেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং ইউনিয়ন সেবার রাজস্বখাত জেনে সচেতনতা বৃদ্ধিরপাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews