শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ;

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫৯ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব;

পঞ্চগড়ের তেঁতুলিয়ার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও শওকত আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান এবং তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা ইউএনও’র বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ এনে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তারা আরও বলেন,জনৈক উর্মি নামের এক নারী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন। ইউএনও হিসেবে গত ১৫ মাস অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন আফরোজ শাহিন খসরু। হঠাৎ তার বদলির খবর প্রকাশের কয়েক দিন পরই এমন অভিযোগ ওঠা অত্যন্ত সন্দেহজনক।
তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “উক্ত নারী একজন ভারসাম্যহীন ও ভবঘুরে হিসেবে পরিচিত। তার কোনো বৈধ আবেদন ছাড়াই ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার দাবিটি হাস্যকর এবং সম্পূর্ণ বানোয়াট।
গত দুই বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইউএনও’র কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। তারা এই ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, কর্মস্থলে স্বাভাবিক ও সুন্দর পরিবেশ বজায় রাখতে এ ধরনের মিথ্যাচারের অবসান হওয়া জরুরি। তারা মনে করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থ হাসিল করতে না পেরে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews