বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান: ১০ মাসের কারাদণ্ডসহ ১ যুবক গ্রেফতার; দাউদকান্দিতে ৭ কিলোমিটার যানজট, এইচএসি পরীক্ষার্থীরাও আটকা; আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার ; সংস্কৃতির নামে অপসংস্কৃতি; কাউখালীতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার,গাছ জব্দ; উন্নয়নের অগ্রযাত্রায় সাধারণ মানুষের আস্থার প্রতীক মো: মাসুদ রানা; কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন; কুমিল্লা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে প্রেমিকার অনশন; তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ; তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা;
Title :

কাউখালীতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার,গাছ জব্দ;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মো:নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার এবং গাঁজা চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিয়ালকাঠী এলাকার বাসিন্দা মো.বাবু হাওলাদার (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি,গ্রেপ্তারকৃতের বসতবাড়ির পশ্চিম পাশে তার পৈত্রিক বাগানে রোপণ করা অবস্থায় প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। কাঁচা পাতা ও মূলসহ গাছটির ওজন প্রায় ৪০০ গ্রাম। পুলিশ এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে উল্লেখ করেছে।

অভিযানে কাউখালী থানার এসআই (নিঃ) মো.মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদ আল মামুন,এএসআই (নিঃ) মো.খায়রুল হাসান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়,উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৮(ক) ধারায় কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,”মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে গাঁজা গাছ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews