
কলমে: নূর মোহাম্মদ
আমাদের গ্রামের এক ছেলে জিতু ,
লেখাপড়ার ব্যাপারে খুব ছিল ভীতু ।
বাবা মা চায় ছেলে পড়ে হবে বড় ,
গুরুজনে বলে তাই এ জীবন গড় ।
পড়তে চায় সে আজ নয় কাল ,
নানা অজুহাতে ঘটায় যত জঞ্জাল ।
স্যারে বলে বের কর বাংলা বই ,
জিতু বলে পাই না আছে জানি কই ?
ইংরেজি বই মেলে কাঁপে থরথর ,
সেই থেকে দশদিন গায়ে থাকে জ্বর ।
খায় না ঠিক ঔষধ ভারি উদাসীন ,
সুস্থ হতে আরো লাগে কয়েক দিন ।
স্যার এসে বলে জিতু বের কর অংক ,
যেই শোনা সেই সে ভয়ে আতংক ।
দাঁতে দাঁত লেগে যেই চোখ করে অবতার ,
তড়িঘড়ি ঘরে ডেকে আনা হয় ডাক্তার ।
ডাক্তার চেক করে বলে বড় মুশকিল
নাই রোগ তবে সে কেন কাঁপে অনাবিল ?
হাসপাতাল ক্লিনিকে গেল সপ্তাহ দুই ,
বাড়িতেও গেল ঠিক এক মাস ছুই ছুঁই ।
সেরে ওঠে জিতু বলে “করব জমি চাষ ,
পড়ব না পড়ব না , করব না বি এ পাশ” ।
পাশ করেও চাকরি পাওয়া কঠিন আজকাল ,
সিক্স থেকে সেভেনে ওঠতেই একি হাল !
সহপাঠী যারা তার তারে বলে পড়তে ,
লেখাপড়া ছেড়ে কেন হবে কাজ করতে ?
জোর করে তারে দিল স্কুলে পাঠিয়ে
কী যে ডরে চুপ করে বাড়ি এল পালিয়ে ।