বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত,ক্ষুদ্র ঋণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ;

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মো: নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

“উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৬জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালীর যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত,স্বাগত বক্তব্য এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরে পল্লী উন্নয়নের বিভিন্ন সফল উপকারভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জুর সুমন এমপি এর প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাসুম মিয়া।
এ সময় বক্তব্য দেন উপকারভোগী সদস্যবৃন্দ, সাংবাদিক মো.তারিকুল ইসলাম পান্নু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান এবং কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মো.এবাদ আলী মোল্লাসহ অন্যান্য অতিথিরা। বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পল্লী উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ,কিশোর সংঘের সদস্যদের প্রণোদনার চেক প্রদান,শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews