শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার,কাউখালী থানায় হস্তান্তর;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিএসসি-১(বরিশাল)। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার দক্ষিণ পাশে তালুকদারহাটগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পিরোজপুর জেলা প্রতিনিধি মহাদেব বিশ্বাস(৪০)নিহত হন। তিনি মাগুরা সদর উপজেলার ধলেশ্বরগাতি গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,দুর্ঘটনার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালককে শনাক্ত করে মামলায় এজাহারভুক্ত করা হয়।
র‍্যাব-৮ জানায়,পলাতক আসামি মোঃসিয়াম খন্দকার মারুফ(১৯), পিতা:মো.সিরাজুল হক,গ্রাম: গালুয়া দুর্গাপুর,থানা:রাজাপুর, জেলা:ঝালকাঠি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,কোম্পানি কমান্ডার,সিপিএসসি-১,র‍্যাব-৮ (বরিশাল)-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে,৯জুন বৃহস্পতিবার,ঝালকাঠি রাজাপুর কলেজ মোড় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তে জানা যায়, ঘটনার দিন সিয়াম মারুফ তার মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে রং সাইড দিয়ে এসে মহাদেব বিশ্বাসের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেন। এতে মহাদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন জানান,দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews