শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাপলেজায় রাজহাঁস চুরির অভিযোগে তিনজন আটক, পুলিশের কাছে সোপর্দের প্রস্তুতি; দেবীদ্বারের কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ; কুমিল্লা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে গোমতীর চরের কৃষি জমি; কবিতা: বেঁচে থাকার জন্য ভালবাসা ; বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার,কাউখালী থানায় হস্তান্তর; কুমিল্লা উত্তর রথযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির কঠোর নির্দেশনা-এফএম তারেক মুন্সী; পিরোজপুরের তিন উপজেলায় বাড়ছে ডেঙ্গু,সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা; দেবিদ্বারের ১৫ ইউনিয়নেই খেলার মাঠ: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানাল দেবিদ্বার উপজেলা বিএনপি; কবিতা -আমার সবুজ দেশ; মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ ২ যুবক;

দেবীদ্বারের কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ;

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মোঃ মকবুল হোসেন পাটোয়ারী (৭০)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই দেবীদ্বার উপজেলার কুসুমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোঃ মকবুল হোসেন পাটোয়ারী কবরস্থানের পাশে অবস্থানকালে এক কিশোর (১৭) ও এক কিশোরীকে (১৬) আপত্তিকর অবস্থায় দেখতে পান। তিনি তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন এবং কবরস্থানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোরের সহযোগী হাসিব (১৭) ও রাকিব (১৭) বৃদ্ধের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রথমে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে কবরস্থানের ভেতরে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews