শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

মেলান্দহে শোকজকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ;

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পঠিত




মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বেলতৈল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে৷ তবে প্রধান শিক্ষক অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে বিধি মোতাবেক প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে শোকজ করা হয়েছে। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গত ১ মার্চ তিনি অফিস সহকারী সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন। এর জবাব ৮ মার্চ দেওয়া হলেও তা সন্তোষজনক ছিল না। পরে ১৬ মার্চ সিরাজুল ইসলাম নিজেকে রক্ষার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। তিনি দাবি করেন, অভিযোগে তার বিরুদ্ধে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো সত্য নয় এবং এতে তার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। সরেজমিনে তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্র ও ফাইল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, অভিযোগকারীর বিরুদ্ধেও বিদ্যালয়ে একাধিক অভিযোগ রয়েছে। তাকে এর আগে তিন থেকে চারবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। এছাড়া একই সময়ে ওই বিদ্যালয়ে চাকরির পাশাপাশি জেলা পরিষদ থেকেও বেতন গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে। সবকিছু যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews