মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩;

প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত




মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

-কুমিল্লা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের টেলিফোন নির্দেশের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
সোমবার ১৩ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার ভোর থেকে টানা বর্ষণে কুমিল্লা নগরীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছা কঠিন হয়ে পড়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি মহিলা কলেজের নিচতলায় পানি ঢুকে পড়লে পরীক্ষার্থীরা বিপাকে পড়েন।
পরিস্থিতির খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুকে ফোন করেন। তিনি শিক্ষার্থীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, “জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং পরীক্ষা কেন্দ্র পরিবর্তন ও পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।”
পরে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষার হল পরিবর্তন এবং যথাসময়ে আসতে না পারা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।”
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, “আগামী পরীক্ষাগুলোতে বৃষ্টি হবে না এমন নিশ্চয়তা নেই। তাই পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।”
এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীদের প্রবেশে সহায়তার জন্য কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews