রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

এইচএসি পরীক্ষার জটিলতা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: দেবিদ্বার উপজেলা বিএনপি;

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত




স্টাফ রিপোর্টার, দেবিদ্বার, কুমিল্লা*

দেবিদ্বার: চলমান এইচএসসি পরীক্ষায় সৃষ্ট জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে দেবিদ্বার উপজেলা বিএনপি বলেছে, এই পরিস্থিতিতে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যেকোনো মূল্যে এইচএসি পরীক্ষার্থীদের ব্যবহার করে ভিন্ন কিছু হাসিলের চেষ্টা প্রতিহত করা হবে।
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৬ তারিখে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন ও সদস্য সচিব আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উচ্চতর পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে। তারা সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন। দেবিদ্বার উপজেলা বিএনপি এই বিষয়ে সবসময় তৎপর রয়েছে। কেউ যদি এইচএসি কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ভিন্ন কিছু হাসিলের বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা-৪, দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীকে অশালীন ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন যা কাম্য নয়। আমরা যৌক্তিক সমালোচনা গ্রহণ করে রাজনীতির মাঠে সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। যদি তার ব্যত্যয় ঘটে তাহলে দেবিদ্বার উপজেলা বিএনপি পরিবার তার দাঁতভাঙা জবাব দিতে কৃপণতা দেখাবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews