শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান;

  • Update Time : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত




​মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নওগাঁ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা জুড়ে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ২টি করে ফলজ,

বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। ​তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ধর্মীয় উপাসনালয়গুলোর পবিত্র পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।

শুক্রবার পুরো জেলা জুড়ে একযোগে প্রতিটি মসজিদে গাছ রোপণ করা হয়েছে। আমরা আশা করি, সাধারণ মানুষও এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ আঙিনায় ও বাসা বাড়িতে বেশি করে গাছ লাগাবেন। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আকবর হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews