শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা;

  • Update Time : সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ১৭৩ বার পঠিত




মুন্সী ফরহাদ হোসেন;
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে কালকিনি মাছবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতি কেজি সবজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফার অভিযোগে বেলায়েতের সবজির দোকানিকে ৩ হাজার টাকা এবং মিঠু সরদারের সবজির দোকানিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এস এম মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে অনিয়ম ও ভোক্তা হয়রানি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews