সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা; ৩নং ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: মাসুদ রানার গণসংযোগ ও প্রচারণায় সরগরম এলাকা;

ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন;

  • Update Time : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ক্যাশলেস এক দেশ এক QR, লেনদেনে Bangla QR’ এবং ব্যাংকিং বুথ সেবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, স্বচ্ছতা ও সহজলভ্যতার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আলী আজগর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম রাজশাহী অঞ্চল আবু জাফর মোঃ রকিবুল্লাহ, ভাঙ্গুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আইনুল হক এবং ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহীদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার সহকারী ব্যবস্থাপক প্রতাপ কুণ্ডু।

বক্তারা বলেন, Bangla QR ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময়ও সাশ্রয় হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে।

অনুষ্ঠানে বক্তারা ক্যাশলেস লেনদেনের বিভিন্ন ইতিবাচক দিক, বিশেষ করে নিরাপদ, দ্রুত, সহজ ও স্বচ্ছ লেনদেনের সুবিধাগুলো উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

পূবালী ব্যাংকের এই উদ্যোগকে ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews