সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা; ৩নং ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: মাসুদ রানার গণসংযোগ ও প্রচারণায় সরগরম এলাকা;

দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

  • Update Time : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, সেবার মান, অবকাঠামো, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। রোববার (২৩ আগস্ট) দেওয়া ওই চিঠিতে দেবিদ্বারের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে এমপি আবুল হাসনাত উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেবিদ্বার শুধু উপজেলার মানুষের জন্য নয়, আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্যও গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিচ্ছেন।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও অনুমোদন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম এবং সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করা অত্যন্ত জরুরি। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সরেজমিন পরিদর্শনের প্রয়োজন রয়েছে।
চিঠিতে দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, নিবন্ধন ও অনুমোদন, নির্ধারিত জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, সেবার মান এবং সরকারি নীতিমালা ও শর্ত মানা হচ্ছে কি না—এসব বিষয় যাচাইয়ের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় কী ধরনের অনিয়ম রয়েছে এবং কোনো প্রতিষ্ঠান অনুমোদনহীন বা গুরুতরভাবে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব তথ্য তুলে ধরার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে অনিয়ম শনাক্ত হলে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং আইন-বিধি অনুযায়ী অনুমোদনহীন বা অবৈধ প্রতিষ্ঠান বন্ধসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমপি আবুল হাসনাত।
চিঠিতে তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তদারকি ব্যবস্থাকে দায়-দায়িত্ব বহন করতে হতে পারে।
দেবিদ্বারকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় ও আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
চিঠির অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন এবং দেবিদ্বার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews