রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ;

সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন;

  • Update Time : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

আজিজুল আলম (রামু প্রতিনিধি)

ককসবাজার জেলার রামু উপজেলাধীন উত্তর ফতেখাঁরকুল ইউনিয়নের বড়ুয়া পাড়া, ৯নং ওয়ার্ডের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি এলাকায় মাদক, জুয়া ও চুরির মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এলাকায় দুটি চুরির ঘটনাও সংঘটিত হয়েছে।
এমতাবস্থায় এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উত্তর ফতেখাঁরকুল বড়ুয়া পাড়া সমাজ কমিটির সাধারণ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিদিন রাত ১১:০০টা থেকে ভোর ৫:০০টা পর্যন্ত উত্তর ফতেখাঁরকুল বড়ুয়া পাড়া বৌদ্ধ বিহার সড়ক ও আশপাশের এলাকায়—
১। কোনো ধরনের জুয়া খেলা বা জুয়ার আসর না বসানো;
২। মদ বা কোনো ধরনের মাদকদ্রব্য বিক্রি, সরবরাহ কিংবা সেবন থেকে বিরত থাকা;
৩। যৌক্তিক বা জরুরি প্রয়োজন ছাড়া অযথা ঘোরাফেরা, আড্ডা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া;
৪। এলাকার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করা—
এবং সর্বোপরি, এলাকার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
উক্ত সময়ে কোনো ব্যক্তি মাদক, জুয়া, চুরি বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত অবস্থায় পরিলক্ষিত হলে, সমাজ কমিটির পক্ষ থেকে বিষয়টি যথাযথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সমাজ কমিটি নিজস্বভাবে কোনো শাস্তিমূলক বা আইন প্রয়োগকারী ব্যবস্থা গ্রহণ করবে না; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।
নিবেদক
উত্তর ফতেখাঁরকুল বড়ুয়া পাড়া সমাজ কমিটি,রামু, কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews