শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা;

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

​সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃতি সন্তান, উদীয়মান ও প্রতিভাবান জাদু শিল্পী মোহন ‘বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভল ২০২৬’-এ বিশেষ সম্মাননা অর্জন করেছেন। সম্মিলিত জাদু শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

​অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদু শিল্পী মোহনের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউল করিম।

​ব্যক্তিগত ও সামাজিক অঙ্গনেও জাদু শিল্পী মোহন সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তিনি নরিনা ইউনিয়ন শাখা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে জয়রামপুর গ্রাম ও নরিনা ইউনিয়নসহ পুরো শাহজাদপুর উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

​এলাকার মুরব্বি ও শুভাকাঙ্ক্ষীরা জানান, মোহন তার জাদুকরী প্রতিভার মাধ্যমে শুধু নিজের বা পরিবারের নয়, বরং পুরো শাহজাদপুর, নরিনা ইউনিয়ন এবং জয়রামপুর গ্রামের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে তিনি তার সাধনা ও মেধার জোরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম তুলে ধরবেন।

​আমাদের স্নেহের ছোট ভাই জাদু শিল্পী মোহনের এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা সবাই আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং জাদুকরী পথচলার আরও বড় অর্জন কামনা করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews