শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান;

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




মো: নুরুজ্জামান খোকন
কাউখালী (পিরোজপুর)

দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাইসুল ইসলামের উপস্থাপনা ও সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন,দেশে বর্তমানে মোট ২৩ লাখ স্কাউট সদস্য রয়েছে। এর পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করছেন। ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান,আবাসিক এলাকা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.রাইসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর নির্দেশনা অনুযায়ী উপজেলা জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে যেসব পাত্রে পানি জমে থাকতে পারে,সেগুলো পরিষ্কার রাখতে হবে এবং যত্রতত্র পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল,সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শারিফুল ইসলাম সোহেলসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দ।
প্রধানমন্ত্রীর বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানের পর উপজেলা চত্বরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন-জঙ্গল ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি,প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে,সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews