রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন; মোহনপুরে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে তাপপ্রবাহে বাড়ছে আখের রসের চাহিদা; কুমিল্লার ‘ইংরেজ কবরস্থান’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী; পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা;

মোহনপুরে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন; ভ্রাম্যমাণ প্রতিনিধি;

রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পলিথিন-প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। “রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন বর্জন” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কেশরহাট পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী কাজী মোস্তাফিজুর রহমানের উপস্থিতি নিশ্চিত থাকার কথা থাকলেও, জরুরি দাপ্তরিক কাজে তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ও উপস্থিতিতে নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অভিযান ও সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই কেবল ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। এছাড়া ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার জন্য সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে পুরো এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews