তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ;
এ এইচ এম জয়নাল আবেদীন
বিভাগীয় প্রতিনিধি (চট্টগ্রাম):
কক্সবাজারের রামু উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কমিটি গঠন উপলক্ষে সংগঠনটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা তাঁতীদলের আহ্বায়ক ডা. নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় রামু উপজেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, রামু উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি শক্তিশালী ও কার্যকর উপজেলা কমিটি গঠন সময়ের দাবি। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি বিএনপির নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে রামু উপজেলা কমিটি গঠন করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
সভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনছুরুল হক সিকদার, যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, শফিকুর রহমান ও এ এইচ এম জয়নাল আবেদীন। এ ছাড়া বক্তব্য দেন সদস্য জাফর আলম, ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন জিয়া, বোরহান উদ্দিন, মোহাম্মদ উল্লাহ রবি, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম, ওসমান, আরাফাত, নাছির, আব্দুল হাকিম, মোহাম্মদ করিম, আসাদ হোছাইন রুবেল, সুলতান আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে সদ্য নির্বাচিত রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সভাপতি মনছুরুল হক সিকদারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে বর্ধিত জেলা কমিটির যুগ্ম আহ্বায়কদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ।