শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির; কাউখালীতে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক;
Title :
নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে;

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান;

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুমান মিয়া (৩০)-এর বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা, মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও বর্তমানে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর এমন প্রকাশ্য চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও নানা প্রশ্ন। রুমান মিয়া সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি ।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় আবারও প্রভাব বিস্তার করছেন। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ২০১৮ সালে আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি পদ পান রুমান মিয়া। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। বিএনপি নেতাকর্মীদের মারধর এবং পৌরসভা নির্বাচন চলাকালে আরামনগর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।রুমান মিয়া সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা গ্রামের শামছুল হকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ২০২০ সাল থেকে তিনি 1xBet অনলাইন বেটিং সাইটের এজেন্ট হিসেবে কার্যক্রম শুরু করেন। ‘RX Road 24/7’ নামসহ একাধিক পরিচয়ে অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা করতেন তিনি। এ ছাড়া চাঁদাবাজি, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির জমি দখল, থানায় তদবির এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুমান। তবে স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে একটি পক্ষের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে সখ্য গড়ে তুলে এলাকায় আবারও সক্রিয় হন তিনি। এরপর পুনরায় অনলাইন জুয়া পরিচালনা ও নিজ বাড়িতে ইয়াবা বিক্রির কার্যক্রম শুরু করেন । ২০২৬ সালে ধানাটা গ্রামের কয়েকজন যুবক রুমানকে তাঁর বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ আটক করেন বলে স্থানীয়রা দাবি করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। তবে আটকের পর স্থানীয় কয়েকজনের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে তথ্য রয়েছে।

রুমানকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা থেকে নাম বাদ দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ।২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করানোর বিষয়ে ভূমিকা রাখার পাশাপাশি পুলিশের নাম ভাঙিয়ে মামলার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি জানান, রুমানের সঙ্গে বিভিন্ন মহলের যোগাযোগ রয়েছে—এমন বিশ্বাস থেকে তাঁরা চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের কাউকে গ্রেপ্তার করানোর পর আবার তাঁদের ছাড়ানোর জন্যও রুমান নিজেই তদবির করেন।

একদিকে নিজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করানো এবং পরবর্তীতে তাঁদের ছাড়ানোর জন্য তদবির করার অভিযোগ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়দের প্রশ্ন, এত অভিযোগের পরও রুমান কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? কারা তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন? কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বিএনপি নেতা সুমন বলেন, “বিএনপির মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে পৌরসভার সামনে রুমান আমাকে ধাওয়া করেছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নেতা সিহাব বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের আগেও রুমানরা অস্ত্র হাতে নিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পাশাপাশি অনেক শিক্ষার্থীকে মেসেজের মাধ্যমে হুমকি দিয়েছিল। বর্তমানে তাঁকে ধানাটা বয়লার ও ব্রিজের পাড় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

এলাকাবাসীর দাবি, রুমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে তাঁর পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদেরও চিহ্নিত করা হোক। একই সঙ্গে অনলাইন জুয়া, মাদক কারবার, অর্থ লেনদেন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

অন্যদিকে অনলাইন ক্যাসিনো এজেন্ট রুমান মিয়ার নাম্বারে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews